সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৪
সাতক্ষীরায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সোমবার রাতে সদর উপজেলার মাধবকাটি বাজারে এক দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে একটি জুয়েলারীসহ চারটি দোকন থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। মাধবকাটি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি শ্যামল কুমার দাশ জানান, রাত আড়াই টার দিকে ১৫/১৬ জনের একদল নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাজারের নৈশ প্রহরীদের এক জায়গায় ডাকে। কথা বলার এক পর্যায় ডাকাতরা ৪ নৈশ প্রহরীকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা চারটি দোকান থেকে সোনা ও রূপার গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।