তালার ৪জন ভারতের কারাগারে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৮
সাতক্ষীরার তালা উপজেলার চার নিরীহ ব্যক্তি জীবিকার সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে এখন জেলের ঘানি টানছে। কোন ধরনের আইনী সহায়তা না পেয়ে প্রায় সাত মাস তারা ভারতের কেরালা রাজ্যের সেন্ট্রাল জেল পুজাপুরাতে মানবেতর জীবনযাপন করছে। বিনাবিচারে জেলহাজতে আটক ব্যক্তিরা হলো, তালা উপজেলার দাদপুর গ্রামের ইউসুফ আলী, আলিপুর গ্রামের মোস্তফা আলম, নগরঘাটা গ্রামের আলমগীর কবীর এবং সরুলিয়া গ্রামের সরোয়ার গাজী। তারা ভারতের কেরালা রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যায়। ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পেতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।