লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ শিক্ষিকার আফ্রিকা সফর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৯
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার আফ্রিকার মালাবিতে শিক্ষা সফরে গেছেন। ইউরোপিয়ান কমিশনের সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় আফ্রিকার মালাবিতে ১০ দিন ব্যাপী ওই শিক্ষা সফর চলছে।