পুলিশ ও র্যাবের সচেতনতামূলক শোভাযাত্রা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩০
নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে গত সোমবার শোভাযাত্রা এবং পথসভা করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশ বিভাগের আয়োজনে র্যাব সদস্যরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সোমবার দুপুরে ৩ শতাধিক পুলিশ ও র্যাব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রাটি কুড়িগ্রাম জেলা পুলিশ অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুলিশ লাইনে এসে শেষ হয়। এছাড়া শহরের কলেজ মোড়, শাপলা চত্বর এবং দাদা মোড়ে পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সদর থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। জেলার অপর ৮টি উপজেলায়ও পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া জেলার ৭২টি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে এ ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।