জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের আবদুল আজিজ (৬৫) ও তার ছোট ভাই আবদুল মান্নানের (৪৫) মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আবদুল আজিজ, তাছলিমা বেগম, আলাউদ্দিন, ফাতেমা বেগম ও রিয়াজকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় আবদুল মান্নানকে চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
