‘মায়া মসনদ’

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৫

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ।