চট্টগ্রামের কাপ্তাই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তপুরে অপহূত হয়েছে এক চা দোকানদার । ঘুমন্ত অবস্থায় কে বা কারা বেড়া কেটে দোকানে প্রবেশ করে গত রবিবার রাতে তাকে জোরপূর্বক অপহরণ করে। অপহূত ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (২৭)। জানা গেছে, সকালে যথারীতি ডাকতে গিয়ে সাড়া না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। পরে দেখা যায় খালি বিছানা পড়ে আছে। প্রতিবেশীর সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এব্যাপারে অপহূত ব্যক্তির পিতা আব্দুল খালেক রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
