ধারাবাহিক ‘এইযেল’

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৬

 

দীপ্ত টিভিতে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। তুর্কি ধারাবাহিক এইযেল প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায়। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ-সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিকটি। রামিয যখন সেলমা হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ঠিক তখনই পুলিশের সন্দেহের তীর তাঁর দিকে। কেনানকে খুঁজে পেতে অগত্যা এইযেল এইশানের দারস্থ হয়।