সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোরে সোমবার রাতে নছিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে নছিমন যাত্রী নির্মাণ শ্রমিক ছত্তার তালুকদার (৪০) নিহত হয়। এসময় আরো ৪ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহন বাটাজোর বাজারের সন্নিকটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নছিমনের সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনের যাত্রী নির্মাণ শ্রমিক ছত্তার তালুকদার (৪০), বাবুল ফকির (২২), মান্নান (৩০), ফারুক হোসেন (২৮) ও জব্বার হোসেন (২৫) আহত হয়। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর নামক স্থানের ৭নং ব্রিজের নিকট মঙ্গলবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার নিহত ও অপর ৫ যাত্রী আহত হয়েছে। নিহতের নাম জহুরুল ইসলাম (২০)। সে গাইবান্ধা সদর থানার ধমপুর মাঠের হাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় জামালপুরের মেলান্দহে পথচারী মিছিরন নামে (৪৫) একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে মেলান্দহ-ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চাঙ্গা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ অটোরিক্সা উদ্ধারটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়।