রাজারহাটে রবির শীতবস্ত্র বিতরণ
রাজারহাট সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নে সোমবার রবির সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫৬ জন দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু নুর মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম।
মধুখালী আখচাষী কল্যাণ সংস্থার অভিষেক
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল মিলগেট এলাকার আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন-২০১২-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার। প্রধান নির্বাচন কমিশার ও মহা-ব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, আখচাষী কল্যাণ সংস্থার নবনির্বাচিত সভাপতি মো. আকরাম হোসেন মিয়া।
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের বই আটক
শেরপুর প্রতিনিধি \ শেরপুর শহরের নাগপাড়া এলাকার একটি বাসা থেকে রবিবার রাতে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত প্রাথমিক বিদ্যালয়ের অবিতরণকৃত বই আটক করেছে পুলিশ। শেরপুর সদর থানা এস.আই ফজলে এলাহি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাগপাড়া এলাকার আব্দুল হান্নানের বাসায় অভিযান চালিয়ে বাসার উঠানে রাখা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বিপুল সংখ্যক বিভিন্ন বই উদ্ধার করে জব্দ করা হয়।
মুক্তিযুদ্ধে মধুপুর শীর্ষক আলোচনা
গোপালপুর(টাঙ্গাইল) সংবাদদাতা \ মধুপুরবাসী ফেইস বুক গ্রুপ এবং মধুপুর উপজেলা নজরুল একাডেমির উদ্যোগে সোমবার তারা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযুদ্ধে মধুপুর এবং মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের সম্পাদকীয় বিভাগের প্রধান অজয় দাস গুপ্ত। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক জিহাদী।
চৌদ্দগ্রামে বুদ্ধির জোরে রক্ষা পেলো স্কুলছাত্র
চৌদ্দগ্রাম(কুমিল্লা)সংবাদদাতা\ নিজের বুদ্ধিমত্তায় রবিবার রাতে অপহরণকারীদের হাত থেকে বাঁচলো স্কুলছাত্র জাহেদুল ইসলাম। সে চৌদ্দগ্রামের কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুুষ্করণী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে জাহেদুল ইসলাম রবিবার বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্কুলগেটে পূর্ব থেকে ওেপতে থাকা অপহরণকারীরা তাকে জোরপূর্বক সিএনজি বেবি টেক্সিতে উঠিয়ে চলে যায়। পরে অপহরণকারীরা তাকে অজ্ঞান করে ঢাকার গাবতলী নিলে রাতে জ্ঞান ফিরে। অবস্থা বুঝতে পেরে জাহেদ গাড়ি থেকে লাফিয়ে পড়ে। এসময় সামনে পুলিশ থাকায় অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে রাতে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।
গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সহযোদ্ধা কর্তৃক মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত হওয়ায় মঙ্গলবার রহনপুর মুক্তদিবসের অনুষ্ঠান বর্জন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। রবিবার স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের উপস্থিতিতে ইউএনও কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহতাবুল আলম নূরী কর্তৃক বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন এখনও কোন ব্যবস্থা নিতে পারেনি।
কুমুদিনী মেডিক্যালে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ সোমবার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম।
মিঠাপুকুরে বেগম রোকেয়া মেলা সমাপ্ত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী রোকেয়া মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
নাগরপুরে শীতবস্ত্র বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে ইউকেএইড ও জিওবি’র আর্থিক সহযোগিতায় চর জীবিকায়ন কর্মসূচির আওতায় মানব মুক্তি সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার ভারড়া ইউনিয়নের প্রত্যান্ত চরঞ্চালের ১৮৩টি শীতা পরিবারের মাঝে ১টি করে কম্বল বিতারণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃ আলম।
নাসিরনগরে মত্স্য চাষ বিষয়ক কর্মশালা
নাসিরনগর সংবাদদাতা \ মঙ্গলবার নাসিরনগর উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ ও প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কার্প মিশ্র চাষী ও ধান ক্ষেত্রে মাছ চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছায়েদুর রহমানের সভাপতিতে কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া।
শাহজাদপুরে দুর্নীতি রোধে মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার শাহজাদপুরে জনতার শক্তি রুখবে দুর্নীতি, ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক এম এ আজীজ, উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন।
কালকিনিতে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি \ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ১১ ডিসেম্বর মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঃ রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত্ রায় ও অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান।
মাদারীপুরে স্বাস্থ্য মেলা
মাদারীপুর প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে স্বাস্থ্য মেলা। নারীপক্ষ, এমএমইউএস ও ইউনিসেফের সহযোগিতায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান। সদর হাসপাতালের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সুকুমার সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল বারী, গাইনী কনসালটেন্ট।
ছাগলনাইয়ায় দুর্ধর্ষ ডাকাতি
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া থানার পাশে ১শ’ গজ দূরে এক ব্যবসায়ীর বাড়িতে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ছাগলনাইয়া পৌর শহরের নিউমার্কেটের ব্যবসায়ী ইকবাল হোসেনের থানাপাড়াস্থ বাসা ওয়ালী ভবনে রবিবার রাতে ডাকাত দল হানা দেয়। ১৪/১৫ জন মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ১টি পালসার মোটর সাইকেল, ৮ ভরি স্বর্ণালংকার, এক লক্ষ টাকা ও ২টি মোবাইল সেটসহ মোট ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
ভাঙ্গুড়ায় ৪০ ঘণ্টা বিদ্যুত্ নেই
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর আওতায় ভাঙ্গুড়া উপজেলা সদর শরত্নগর বাজারস্থ হেলথ কেয়ার হতে উত্তর মহল্লায় ৪০ ঘণ্টা বিদ্যুত্ না থাকায় এখানকার গ্রাহকরা দুর্ভোগের শিকার। রবিবার সকালে বিদ্যুত্ যাওয়ার পর সোমবার পর্যন্ত বিদ্যুত্ আসেনি।
চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কাঠ বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শারীরিক প্রতিবন্ধী শহীদ বেপারীর স্ত্রী মৈফুল (৩৫) এর পরিবারকে পুনর্বাসনের জন্য ২ বান্ডিল টেউটিন, ৪টি ঢালা ও কাঠ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম এসব সামগ্রী মৈফুলের হাতে তুলে দেন।
বকশীগঞ্জে স্টান্ডার্ড ব্যাংকের শাখা উদ্বোধন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাতের আঁধারে টক শোতে বড় বড় কথা বলে থাকেন। সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেন। সেখান থেকে বের হয়ে স্ব স্ব এলাকায় গিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দাঁড়িয়ে জনপ্রিয়তা যাছাই করুন। তাহলে বুঝতে পারবেন। ১১ ডিসেম্বর স্টান্ডার্ড ব্যাংকের জামালপুর জেলার বকশীগঞ্জ ৭৫তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
