বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেফতারের যে কথা বলেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, হরতাল আহ্বান ও পালন করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালে বাধা দেয়ার জন্য সরকার জামায়াত-ছাত্রশিবিরের দেড় শতাধিক নেতা-কর্মীসহ বিরোধী দলের শতশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের হামলায় আহত হয়েছে শতাধিক লোক। জামায়াতের নেতা বলেন, জামায়াত-ছাত্র শিবিরসহ বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।- প্রেস বিজ্ঞপ্তি
