অবৈধ পথে ভারত যাওয়ার সময় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার নারী-শিশুসহ ৫১ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
২৬-বিজিবি বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার জানান, বেনাপোলের রঘুনাথপুর সীমান্তবর্তী মাঠে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ৬ জন শিশু ও ৩৩ জন পুরুষ রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় দালালরা। আটকদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোলে পোর্ট থানায় মামলা করা হয়েছে।
