বঙ্গোপসাগর থেকে অপহূত ৫০ জনের মধ্যে ২০ জেলেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গত ৪দিন আগে সুন্দরবনের দুবলা চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে সাগরে জেলেরা মাছ ধরছিল। জলদস্যুরা সেখান থেকে মুক্তিপণের দাবিতে ঐ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে খুলনার কয়রা উপজেলার দক্ষিণে একটি দ্বীপ থেকে তাদের উদ্ধার করে। দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামালউদ্দিন আহমেদ উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন।
