দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:০৪
আজ ২৯ অগ্রহায়ণ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৮ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৪ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: মানসিক শক্তি ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনি কল্পনা প্রবণ ও স্বাধীনতা প্রিয়। নিজস্ব পন্থায় চলতে চান। অন্তর্দৃষ্টির সাথে আপনার মধ্যে রয়েছে চতুরতা। আপনি যেমন মিশতে পারেন তেমনি সহজে নিজেকে গুটিয়েও নিতে পারেন। অতীন্দ্রীয় ও আধ্যাত্মিকতার প্রতি সহজে আকৃষ্ট হন। উদ্ভাবনী যোগ্যতার সাথে সাথে আপনার মধ্যে রয়েছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা। আপনার পছন্দ ও অপছন্দের অনুভূতি প্রবল। অনেক ভুল বোঝাবুঝি ও ঝামেলার সম্মুখীন হবেন আপনি। আপনার সাফল্য আসবে অপ্রত্যাশিত পথে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী ওয়ার্নার ভন সিমেন্স, কবি হেনরিখ হাইন, জর্জ শুলজ, করিম আগা খান, ক্রোস্টোফার প্লামার, গায়িকা লায়লা আর্জুমান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপনজনদের সান্নিধ্যে আনন্দ পাবেন। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীরের যত্ন নিন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসা কিছুটা মন্দা যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বেসরকারি চাকরিজীবীদের সময় অনুকূল থাকবে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিকদের জন্যও দিনটি শুভ। রাজনৈতিক সমস্যার সমাধানে অগ্রগতি আশা করা যায়। প্রতিভার স্বীকৃতি পাবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সামাজিক কাজে জড়াতে পারেন। বিশিষ্ট কোন ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। দৈনন্দিন কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। আইন ব্যবসায়ে সাফল্য আসতে পারে। কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারেন। রাজনীতিবিদদেরকে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দৈনন্দিন কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোন বাণিজ্যিক যোগাযোগ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ভালো কোন সংবাদ পেতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনট মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতা বা পিতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনট শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। যে কোন শুভ অনুষ্ঠান হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। নতুন বন্ধু লাভের যোগ আছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের মীমাংসা হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। কোন নতুন দায়িত্ব হাতে আসতে পারে। আজ কোন ঝুঁকি নেবেন না। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোন কাজে সরকারি সহযোগীতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। আমদানি-রপ্তানি ব্যবসা খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। পাওনা টাকা আদায় হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।