টুইনমস ভি১ পেনড্রাইভ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:৩৯
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের ভি১ মডেলের নতুন পেনড্রাইভ। ইউএসবি ২.০ ইন্টারফেসের এই মডেলের পেনড্রাইভটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, ম্যাক ১০.১, লিন্যাক্স ২.৪ অপারেটিং সিস্টেম এবং এগুলোর পরবর্তী সংস্করণগুলো সমর্থন করে। এই মডেলের ৮ গিগাবাইট স্টোরেজের পেনড্রাইভ বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিটি পেনড্রাইভে রয়েছে প্রোডাক্ট লাইফটাইম ওয়্যারেন্টি। মূল্য ৬০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৮৭।