এসারের উইন্ডোজ ৮ নোটবুক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
এক্সিকিউটিভ টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এসারের অ্যাস্পায়ার ভিথ্রি ৪৭১জি নোটবুক। এতে আছে তৃতীয় প্রজন্মের ২.৪ গিগাহার্জ গতির (টার্বোবুস্ট প্রযুক্তিতে ৩.৬ গিগাহার্জ পর্যন্ত) ইন্টেল কোরআই৭ প্রসেসর, যার ক্যাশ মেমোরি ৬ মেগাবাইট। জেনুইন উইন্ডোজ ৮সমৃদ্ধ এই নোটবুকে আছে ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৭৫০ জিবি সাটা হার্ডডিস্ক, ১৪” এলইডি এইচডি স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, কার্ড রিডার, ইউএসবি ৩.০, ওয়েবক্যাম প্রভৃতি। সাথে থাকছে বিশেষ ব্যাকপ্যাক। মূল্য ৭৯, ৮০০ টাকা। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৯১৯২২২২২২।