২০১১-এর সুনামি এবং প্রবল ভূমিকম্পের পর জাপানের বেশকিছু নিউক্লিয়ার প্ল্যান্ট অকেজো হয়ে পড়ে। সেই প্ল্যান্টগুলো পরিবেশের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। প্ল্যান্টগুলো অনেকটাই নিস্ক্রিয় হয়ে ছিল এতদিন। এবারে এসব প্ল্যান্টগুলোতে কাজ করার জন্য মিতসুবিশি তৈরি করেছে রেডিয়েশনরোধী রোবট। হিটাচি এবং তোশিবার মতো প্রতিষ্ঠানগুলোও নিজেদের কারখানার জন্য রিমোট নিয়ন্ত্রিত রোবট তৈরি করেছে। ফুকুশিমাতে এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে রেডিয়েশনরোধী যে রোবটগুলো ব্যবহার করা হচ্ছে, তা এই ধরনের প্রথম রোবট। এর আগে এই ধরনের রোবট তৈরি হয়নি। এসব রোবটের সাথে বিভিন্ন টুলস যুক্ত করে দেওয়া হয়েছে। প্রথম রোবটগুলোকে ব্যবহার করা হচ্ছে প্ল্যান্টের মধ্যে কোনো ধরনের মাইন বা অন্য কিছু আছে কি না, তা দেখার জন্য। তবে ভবিষ্যতে নিউক্লিয়ার রিয়্যাক্টর মেরামতের জন্যও রোবট তৈরি করা হবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।
