এইচএসসি’র পর গ্লোবাল ক্যারিয়ার গড়তে এসিসিএ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০৮
যেসব বিষয়ে কেবল দেশেই নয়, দেশের বাইরেও ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে, অর্থাত্ যেসব বিষয়ে রয়েছে গ্লোবাল ক্যারিয়ার গড়ার সুযোগ, সেসব বিষয়ের মধ্যেই রয়েছে প্রফেশনাল অ্যাকাউন্টিং। আর প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের মধ্যেই রয়েছে ACCA, FIA, CAT প্রভৃতি কোর্স। এদের মধ্যে ACCA যুক্তরাজ্যের একটি কোর্স যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি কোর্স অনন্য। এসএসসি/ও-লেভেল/এইচএসসি উত্তীর্ণরা ফাউন্ডেশন কোর্স এফআইএ সম্পন্ন করে এসিসিএ’র স্কিলস মডিউল (এসিসিএ পার্ট ২)’তে ভর্তি হতে পারবে। এদের এফআইএ ও এসিসিএ কোর্স সম্পন্ন করতে সময় লাগবে ৩ থেকে ৪ বছর। যার আনুমানিক খরচ সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা। যাদের গ্র্যাজুয়েশন করা আছে, তারা সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হয়ে ২ থেকে সোয়া ২ বছরেই কোর্স সম্পন্ন করতে পারবে যার আনুমানিক খরচ হবে ২ থেকে আড়াই লক্ষ টাকা। এই প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্সগুলো পড়ার জন্য অবশ্যই শিক্ষার্থীকে বেছে নিতে হবে সেরা প্রফেশনাল একাডেমী। বাংলাদেশে তেমনই একটি প্রতিষ্ঠান থেমস প্রফেশনাল একাডেমী। ঢাকার ধানমন্ডিতে রয়েছে এর নিজস্ব ক্যাম্পাস। এ ছাড়া ঢাকার বাইরে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আলহামরার ৬ষ্ঠ তলায় ব্রিটিশ কাউন্সিলের পাশে রয়েছে সিলেট ক্যাম্পাস। ০১৭৭৫৯০০২৩৪-৩৫ নাম্বারে ফোন করে এ সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। থেমস প্রফেশনাল একাডেমীর চেয়ারম্যানের ইউকে’তে ৩টি কলেজ রয়েছে, যার ফলে ইউকেসহ অন্যান্য দেশে সহজেই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করতে পারে। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন। এখানে দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকগণ ক্লাস নেন। অভিজ্ঞ প্রোগ্রাম ডিরেক্টর ও সার্বক্ষণিক এসিসিএ অ্যাফিলিয়েট কোর্স কো-অর্ডিনেটরের অধীনে শিক্ষার্থীদের পড়াশুনা করানো হয়। ব্রিটিশ কাউন্সিলের ফাইনাল পরীক্ষায় তাই শিক্ষার্থীরা ভালো ফলাফল করে থাকে। থেমস প্রফেশনাল একাডেমী’তে অন্যান্য প্রফেশনাল ট্রেনিং করানো হয় যা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে সহায়ক। আইইএলটিএস (IELTS)-এর বিকল্প কোর্স টিওইআইসি (TOEIC)-এর স্টাডি ও পরীক্ষাকেন্দ্র হিসেবে থেমস অনুমোদন পেয়েছে। থেমস তাই হতে পারে আপনার ক্যাম্পাস।