রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১মবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৬৬৫ জন ছাত্র-ছাত্রীর ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার ও আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রুয়েট জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীরা ভর্তি না হলে তারা পরবর্তীতে আর রুয়েটে ভর্তির সুযোগ পাবেন না। ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, এসএসসি পাসের মূল এবং এইচএসসি পাসের সাময়িক সনদ, তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, অন্যত্র ভর্তি হয়ে থাকলে ছাড়পত্র সঙ্গে আনতে হবে। অপেক্ষমাণ তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তির সময়সূচি রুয়েট ওয়েবসাইট www.ruet.ac.bd-এর মাধ্যমে জানানো হবে।
