লাওস এবং কিরগিজস্তান মুখোমুখি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:১৪

আজ প্রথম সেমিফাইনাল

স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা ফুটবলের আজ প্রথম সেমিফাইনালে লাওস এবং কিরগিজস্তান মুখোমুখি হবে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে সেমিফাইনাল ম্যাচ নিয়ে লাওস বলেছে তারা ফাইনালে উঠবে সঙ্গে বাংলাদেশও খেলবে। কথাটা শুনেই সবার মুখে হাসি ছড়ালো। কিরগিজস্তানের দুইজন ফুটবলার খুবই ভালো। এদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইকার বরনোবেকোভা আইজান। প্রথম খেলায় নেমেই কর্নার হতে সরাসরি গোল করেছেন তিনি। দারুণ তার পায়ের কাজ। লাওস কোচ জানিয়েছেন প্রত্যেক খেলোয়াড় তাদের কাছে গুরুত্বপূর্ণ তবে কারো প্রতি বাড়তি মনোযোগ রয়েছে।