রংপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল বুধবার রংপুরে মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরে জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. সামসুজ্জামান, সুজনের জেলা সভাপতি আকবর হোসেন, বন্ধুজনের সাধারণ সম্পাদক লিটন, নূর আলম টুলু, মহিলা পরিষদের সম্পাদিকা শাহিদা রহমান রিতা প্রমুখ। পরে নগরীর তিলোত্তমা আবাসিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।