সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি’র দুই পক্ষের একই স্থানে সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মধ্যনগর বাজারে গতকাল বুধবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
মধ্যনগর থানার ওসি জানে আলম জানান, বুধবার দুপুরে জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীর নেতৃত্বাধীন অংশ দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেয়। একই দাবিতে জেলা বিএনপি’র আরেক নেতা মোতালেব খানের সমর্থকরা একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তিনি জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় মধ্যনগর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
