নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডারস ফোরামের যৌথ উদ্যোগে গতকাল বুধবার নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুল মোতালিব পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) কেএম শফিউল্লাহ বীর উত্তম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, ঢাকা বিভাগীয় সেক্টরস্ কমান্ডার্স ফোরামের সভাপতি আব্দুল কালাম আজাদ পাটোয়ারী, ডেপুটি কমান্ডার আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক আরমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে একএম শফিউল্লাহ বলেন, বাঙ্গালীরা বীরের জাতি। তিনি যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
