মঙ্গলবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে পার্বত্যাঞ্চলের সুপ্রাচীন ও বৈচিত্র্যময় আদি সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জীবনে লোক সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হয়। জেলার ৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী শিল্পীদের লোকনৃত্য, লোকসংগীত ইত্যাদি এতে পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদার। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং, নৃত্য শিক্ষক প্রাণগোপাল প্রমুখ উপস্থিত ছিলেন।
