সদর উপজেলার ঐতিহ্যবাহী ঘটকচর বহুমুখি উচ্চ বিদ্যালয়ে নানা সমস্যা বিরাজ করছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে স্থান সংকুলান সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
জেলার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় এক হাজার ৮শ’ শিক্ষার্থী লেখাপড়া করছে। তন্মধ্যে ছাত্রী রয়েছে প্রায় ৯শ’। পুরনো ভবনের ছাদ যে কোন সময় ধসে যেতে পারে। সব মিলিয়ে ঝুঁকি নিয়েও ভবনটিতে ক্লাস হচ্ছে।
দীর্ঘদিনেও বিদ্যালয়টিতে বিজ্ঞান ভবন নির্মিত হয়নি। একটি কক্ষে বিজ্ঞান গবেষণার কাজ চলছে। ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করলেও বিদ্যালয়টিতে আসবাবপত্র অত্যন্ত অপ্রতুল। ৮ শতাধিক ছাত্রীর জন্য কোন কমনরুম নেই। শহীদ মিনার নির্মিত হয়নি। পুরাতন ভবনটি অপসারণ করে বহুতল ভবন নির্মাণের আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
