বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার-পরিচালক পর্যায়ের পতাকা বৈঠক সকালে বুধবার মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক এবং মিয়ানমার পক্ষে নেতৃত্ব দেন মংডুস্থ ইমিগ্রেশন হেডকোয়াটার্সের পরিচালক কর্নেল অংনিংও। উল্লেখ্য, বর্তমানে দু’দেশের সীমান্তে বাংলাদেশের ৪টি ব্যাটালিয়ান এবং মিয়ানমারের ৬টি সেক্টর দায়িত্ব পালন করছে।
