তালায় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত কর্মী আ. আজিজ মোড়লকে (৬০) আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তালা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে উপজেলার আটারই গ্রামের মৃত মহাতাব উদ্দীন মোড়লের পুত্র। আটককৃত আজিজ আলবদর বাহিনীর ৪২ নং তালিকাভুক্ত বলে জানা গেছে। তালা থানার ওসি মো. রবিউল ইসলাম আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, তাকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
