কাঁঠালিয়ায় বিশেষ মাহফিল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০১
উপজেলার শৌলজালিয়া হক্কোননূর দরবারের প্রধানতম পীর হযরত বযলুর রহমান হক্কোননূরী স্মরণে বার্ষিক বিশেষ মাহফিল ১৫ ডিসেম্বর দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক শিকদার এবং বিশেষ অতিথি থাকবেন বেতাগীর মেয়র আলতাফ হোসেন বিশ্বাস। সভাপতিত্ব করবেন গদ্দিনশীল পীর আলহাজ্ব মঞ্জিল মোরশেদ। উল্লেখ্য, বিশিষ্ট কবি, শিক্ষাবিদ বযলুর রহমান বহু গ্রন্থের প্রণেতা এবং তার জিজ্ঞাসা গ্রন্থটি পাক আমলে বাজেয়াপ্ত হয়।