শোক সংবাদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:১০
রাধা রাণী গুপ্তা দৈনিক ইত্তেফাক এর দিনাজপুরের ফুলবাড়ি সংবাদ-দাতা, প্রেস-ক্লাবের সভাপতি, সাপ্তাহিক দেশ মা’র সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত’র মাতা এবং দৈনিক আমার দেশ এর ফুলবাড়ি প্রতিনিধি প্রভাষিকা রীতা গুপ্তার শাশুড়ী রাধা রাণী গুপ্তা (৮৫) গত বধবার ফুলবাড়ি বাজারস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ঐদিন শেষকৃত্য অনুষ্ঠান উপজেলা কেন্দ্রীয় মহা শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়। মো. খাইরুল আনাম ডা. মো. খাইরুল আনাম, সহযোগী অধ্যাপক, কার্ডি-ওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গত ৭ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহিমা বেগম জামালপুরের মেলান্দহ উপজেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি আলমগীর আহম্মেদ শাহজাহানের মাতা রহিমা বেগম মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ আসর মরহুমার নামাজে জানাজা শেষে তার নিজ গ্রাম বাঘাডোবাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শ্রী শ্রী হেরা ব্রহ্মচারী কালিহাতী উপজেলার হিন্দুদের প্রবাদ পুরুষ দুই শতাধিক আয়ুষ্কালপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিমান সাধক শ্রী শ্রী হেরা ব্রহ্মচারী গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সন্ধ্যায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। হেরা ব্রহ্মচারীর ইচ্ছা অনুযায়ী তাকে তার আশ্রমে সমাহিত করা হয়।