নতুন প্রগতিশীল ইসলামী জোট

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩২
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বুধবার চারটি ইসলামী ও সমমনা দল সাংবাদিক সম্মেলন করে ‘প্রগতিশীল ইসলামী জোট’-এর ঘোষণা দিয়েছে। জোটের চারটি দল হচ্ছে তরীকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট, সম্মিলিত ইসলামী জোট ও গণফ্রন্ট। রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে নবগঠিত জোটের চেয়ারম্যান ও তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমরা জোট গঠন করেছি দেশের বিরাজমান সংঘাতময় অবস্থার অবসানের জন্য। আমরা রাজনীতির গুণগত পরিবর্তন, মদিনা সনদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সুফী মতাদর্শে বিশ্বাসী।