হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে গতকাল বুধবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে করাব গ্রামের ইউপি সদস্য জুয়েল মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলু মিয়ার দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।