কম্পিউটার টেবিলের নিচে বসে এক ইঁদুর আরেক ইঁদুরকে বলছে—
‘জানিস এই টেবিলের উপর সাদা রঙের এক ইঁদুর আছে। কিন্তু তার এতই দেমাগ যে সে কখনো নিচে নামে না!’
এক সর্দারজি আর তার এক ইংরেজ বন্ধু উঠেছেন ট্রেনে। উদ্দেশ্য পাঞ্জাব থেকে আগ্রা যেয়ে সেখানকার দর্শণীয় কিছু স্থান দেখা। কিন্তু ইংরেজ বন্ধুটি একসময় লক্ষ করে দেখলেন যে ট্রেন একটু পর পর যখনই যে স্টেশনে থামে তখনই সেখানে নেমে দৌড়ে যেয়ে টিকেট কেটে নিয়ে আসেন সর্দার। অনেকক্ষণ ধরে বিষয়টি লক্ষ করার পর শেষ পর্যন্ত আর কৌতূহল সামলাতে পারলেন না ইংরেজ বন্ধুটি। তিনি জানতে চাইলেন প্রতি স্টেশনে নেমে তিনি এভাবে কিসের টিকেট কাটছেন। উত্তরে সর্দারজি বললেন, ‘এখানে আসার আগের দিনই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের অবস্থা এতটাই খারাপ যে যেকোনো সময় খারাপ একটা কিছু হয়ে যেতে পারে। তাই অগত্যা যদি মরেই যাই তাহলে পুরো পথের টিকিট কেটে টাকা জলে ফেলবার তো মানে হয় না। তাই পুরো পথেই একটু একটু করে এক স্টেশন থেকে পরের স্টেশন পর্যন্ত টিকিট কাটছি!’
প্রথম বন্ধু :আর বলিস না, কাল সকালে বউয়ের সাথে এমন ঝগড়া লেগেছিল না?
দ্বিতীয় বন্ধু :কেন, কী নিয়ে?
প্রথম বন্ধু :আমি চাইছিলাম স্টেডিয়ামে যেয়ে খেলা দেখতে। আর আমার বৌ’র এক কথা। সে যাবে আমাকে নিয়ে সিনেমা হলে, ম্যাটিনি শো দেখতে।
দ্বিতীয় বন্ধু :তা শেষ পর্যন্ত কোন সিনেমাটা দেখলি!
