উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার উপকূলীয় এলাকা ছেপটখালী গ্রামের ইনানী ফাঁড়ির পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. খলিলের ছেলে শফিককে (৩৫) আটক করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে ছেপটখালীর গভীর জঙ্গলে মাটির ভিতর পলিথিন নিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি একনালা বন্দুক উদ্ধার করা হয় বলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ রায় জানিয়েছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, এ ব্যাপারে একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
০
