অক্টোবরে ভারতের শিল্পোত্পাদন বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:২৩
গত অক্টোবর মাসে ভারতের শিল্পোত্পাদন বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ। ২০১১ সালের জুনের ৯ দশমিক ৫ শতাংশের পর যা সর্বোচ্চ। মূলত কারখানার উত্পাদন ৯ দশমিক ৬ শতাংশ হারে বৃদ্ধির কারণেই শিল্পোত্পাদন এতটা বেড়েছে বলে ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে। (খবর-আনন্দবাজার)। গত বছর একই সময়কালে কারখানার উত্পাদন বৃদ্ধি না পেয়ে বরং সরাসরি সঙ্কুচিত হয়েছিল ৬ শতাংশ। শিল্প বৃদ্ধির সূচক হিসাবে কারখানার উত্পাদনের গুরুত্ব ৭৫ শতাংশ। পাশাপাশি বেড়েছে বিদ্যুত্, মূলধনী পণ্য ও ভোগ্যপণ্যের উত্পাদন। সেপ্টেম্বরে উত্পাদন সরাসরি কমে যায় শূন্য দশমিক ৭ শতাংশ। সেখান থেকে এই ঘুরে দাঁড়ানোটা অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা বলেই মনে করছে শিল্প খাতের সংশ্লিষ্টরা। এমনকী বুধবার সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশন প্রকাশিত এই পরিসংখ্যান; কিন্তু রয়টার্সের এক সমীক্ষার আগাম পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। ওই পূর্বাভাস ছিল ৪ দশমিক ৫ শতাংশ। যদিও তাদের আশঙ্কার ফলে রিজার্ভ ব্যাংক আগামী ১৮ ডিসেম্বর তার ঋণনীতি ফিরে দেখতে গিয়ে সুদ কমানোর পথে না-ও হাঁটতে পারে। কারণ সাধারণত শিল্পকে চাঙ্গা করার লক্ষ্যেই সুদ কমায় শীর্ষ ব্যাংক।