রংপুরে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের মানববন্ধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১১
সারাদেশে ফটো সাংবাদিকদের উপর পুলিশী হামলা, নির্যাতন ও হয়রানীসহ রংপুরে কর্মরত দৈনিক বগুড়ার রংপুর অফিস প্রধান হাজী মারুফের উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার উদ্যোগে গতকাল রংপুর প্রেসক্লাবের সামনে একঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার সভাপতি শাকিল আহম্মেদের সভাপতিত্বে সভা হয়।