ধুনটে ইজতেমার আখেরী মোনাজাত কাল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৪
বগুড়ার ধুনটে তিনদিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা কাল শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। রবিবার সকালে আখেরী মোনাজাতের তারিখ পূর্বনির্ধারিত থাকলেও সারাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য ও ইজতেমায় দুইদিন আগেই মুসল্লিগণ হাজির হওয়ায় এবং রবিবার বিজয় দিবসের কারণে একদিন আগেই আখেরী মোনাজাতের সিদ্ধান্ত নেন আয়োজক কমিটি।