সুন্দরগঞ্জে বধ্যভূমির বেহালদশা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৪
উপজেলার গোয়ালের ঘাটে নির্মিত একমাত্র বধ্যভূমিটি বেহাল দশায় পরিণত হয়েছে। জানা গেছে, ৭১’এ স্বাধীনতা যুদ্ধের রক্তঝরা দিনগুলোতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা উপজেলার শত শত স্বাধীনতাকামী নারী-পুরুষকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে গোয়ালের ঘাট নামকস্থানে ধর্ষণ ও হত্যা করে ফেলে রাখে। দেশ স্বাধীনের পর মুক্তিকামী মানুষ তাদের কংকাল ও বীভত্স লাশ ওই স্থানে জড়ো করে গণকবর দেয়। গত দুবছর পূর্বে গণকবরের ওপরে স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও তা অযত্ন-অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। বধ্যভূমিটি সংরক্ষণের দাবি উঠলেও সরকারিভাবে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।