ফেনীতে দৈনিক ফেনীর সময়’র স্টাফ রিপোর্টার আরিফ আজম ও ফটো সাংবাদিক আবদুর রহীমের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার সকালে প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির কার্যলয় দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও ইউনিটির সভাপতি শাহজালাল রতনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই হামলার বিস্তারিত বর্ণনা দেন ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক গ্রামদেশ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, দৈনিক জনকণ্ঠ ও এনটিভির ফেনী জেলা প্রতিনিধি ওছমান হারুন দুলাল, দৈনিক যুগান্তর’র স্টাফ রিপোর্টার যতন মজুমদার, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপন, ফেনী পোয়েট সোসাইটির সভাপতি কবি মাহবুব আলতমাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি কবি ইকবাল চৌধুরী।
