দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার সন্ধ্যায় মোস্তফাপুর আছির উদ্দীন চিশতি মেমোঃ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম বাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আ’লীগের সহ-সভাপতি শাহ্ মোঃ আব্দুল খালেক, জেলা আ’লীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক এস এম কায়কোবাদ, আ’লীগ নেতা লোকমান হোসেন মহলদার, এমদাদুল হক, আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুস সামাদ প্রাং, আবু জাহেদ, তৌহিদুল ইসলাম মহলদার, মহসীন আলী, সজল বসাক, উপজেলা যুবলীগ সভাপতি শাহিদুর রহমান কয়েন, আমিনুর মহলদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনামুল হক টি. রানাসহ প্রমুখ। সম্মেলন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চামরুল ইউনিয়নের আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান জুয়েলকে সভাপতি ও আজমল হোসেন আজমকে সাধারণ সম্পাদক এবং মোঃ ফুয়াদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৫৬ সদস্য বিশিষ্ট চামরুল ইউনিয়ন আওয়ামী লীগ নয়া কমিটি গঠন করা হয়।
