বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব লায়ন আনছার আলী মৃধা সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনে কোন সমঝোতা না হওয়ায় রাত ৮ টায় সান্তাহারস্থ দলীয় কার্যালয়ে কাউন্সিলদের ভোটে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কেন্দ ীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজউদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন মিলে মোট ১৬২ কাউন্সিলারদের মধ্যে ১৬০ জন ভোট প্রয়োগ করেন।
