যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধা সন্তান’এর ব্যানারে মানববন্ধন পালিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক কাজল। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান (বীরপ্রতীক)। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা।
