নওয়াপাড়া পৌর যুবদলের সহ-সভাপতি আকতারুজ্জামান লিটন (৪০)কে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে এবং তার ব্যবহূত মটরসাইকেল ভাংচুর করেছে। তাকে আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার পার্শ্বে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর যুবদল নেতা আকতারুজ্জামান লিটন মটরসাইকেল যোগে তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে পা ভেঙ্গে দেয়।
