পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র ডিভিশন ফুটবলে গতকাল মহাখালী একাদশ এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ১-১ গোলে ড্র করেছে।
কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে অপুর গোলে এগিয়ে যাওয়ার এক মিনিটের মধ্যে কৃষ্ণা পল গোল শোধ করে মহাখালী একাদশকে ফিরিয়ে আনেন এবং ওয়ান্ডারার্সের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেন।
