সহিংসতা ও শ্রমিক অসন্তোষ

আশুলিয়ায় ১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩১
আশুলিয়ার জিরাব এলাকায় অবস্থিত এজাস সোয়েটার নামের কারাখানাটিকে গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিন যাবত্ সাভারের ঐ কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করে আসছিল। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় আসলে মূল ফটকের সামনে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সম্বলিত নোটিস দেখতে পায়। সহিংস ঘটনা এড়াতে ও ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।