নাগেশ্বরীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:৩৫

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে গাছের ডাল কাটতে গিয়ে রবিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। মৃত আব্দুস সালাম (৫৫) উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপরীটারী গ্রামের আছর উদ্দিনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, আব্দুস সালাম রবিবার সকাল ৭টায় বাড়ির পাশে একটি গাছে উঠে ডাল কাটতে থাকে। এসময় একটি ডাল পাশের বিদ্যুতের তারের উপর পড়লে সালাম স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।