আজ ১ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভবার: শুক্র ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও হীরক।
প্রকৃতিগতভাবে আপনি: সামাজিক, মিশুক, রুচিশীল ও হাস্যোজ্জ্বল। আপনার হূদয় উদার ও মন আশাবাদী। সৌন্দর্য ও সদৃশ্যতা সম্পর্কে রয়েছে নিজস্ব ধ্যানধারণা। আপনার সহমর্মিতাবোধ প্রখর হলেও গরিব আত্মীয়দের প্রতি অনীহা দেখাতে পারেন। বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের সাথে আপনি অনায়াসে বন্ধুত্ব করতে পারেন। আপনি শান্তির পূজারি। অশান্তি, বিতর্ক ও হাঙ্গামা এড়িয়ে চলতে চান। আপনি দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারেন। বিলাসিতা এড়িয়ে চললে আপনার মধ্যে গড়ে উঠতে পারে একটা আন্তর্দৃষ্টি। কর্তব্যে দৃঢ় হলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: স্থপতি গুস্তব ইফেল, আতিকুল হক চৌধুরী, সম্রাট নিরো, বন্দে আলী মিয়া, আব্দুল হাফিজ, চিত্রশিল্পী আব্দুর রউফ, ঐতিহাসিক পিটার গিল, আহমেদ বেনবেল্লা।।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দ দায়ক অতিথি পাবে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আজ কোনো ঝুঁকি নেবেন না। অসম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সাহিত্যিকদের সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। সুনাম যশ বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। শরীর ভালো নাও যেতে পারে। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর ভালো নাও যেতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। চাকরিস্থলে পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। পিতৃ স্বাস্থ্য ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ জন সম্পৃক্ত পেশায় সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন। কর্ম পরিবেশ ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সামাজিক কাজে অনেকের সাথে পরিচয় হবে। ভবিষ্যতে কাজে লাগবে। সরকারি চাকরিতে সুনাম পাবেন। ক্ষমতা ও প্রতিপত্তিকে কাজে লাগাতে চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করবেন না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। অপ্রত্যাশিত কোন সংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। পেশাজীবীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। অকারণ ব্যস্ততা পরিহার করুন। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। প্রাপ্তি যোগ আছে রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। সরকারি বেকেয়া টাকা আদায় হতে পারে। ভালো কোন সংবাদ পেতে পারেন। আজ আনন্দদায়ক কিছু ঘটতে পারে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। চঞ্চলতা পরিহার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ অহেতুক কোন ঝামেলার সম্মুখীন হতে পারেন। রোমান্টিক বিষয়াদি এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। মেধা ও শ্রম দিয়ে সাফল্য লাভ করতে পারবেন। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিষণ্নতা ও অবসাদে ভুগতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো যাবে। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। নতুন কোন বন্ধু আপনার উপকারে আসতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ প্রাপ্ততথ্য সর্তকতার সাথে যাচাই করে নিন। বিশেষ গুরুত্বপূর্ণ কাজে জড়িত হতে পারেন। প্রয়োজনে কোন বন্ধুর সহযোগিতা নিন। শরীর ভালো যাবে না। বিকেলের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কোন ঝুঁকি নেবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেয়ার ব্যবসায়ীরা সতর্কতার সাথে বিনিয়োগ করুন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। পুরোনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। দূরের যাত্রা শুভ।
