অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় প্রধান শিক্ষকের নিকট দরখাস্থ লিখ।
পরীক্ষার উপযোগী নিচের দরখাস্থটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শেখ যায়েদ মাহমুদ
তারিখ:১৫ ডিসেম্বর ২০১২
বরাবর
প্রধান শিক্ষক,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,
পিলখানা, ঢাকা-১২০৫
বিষয় :ছুটির জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, গত ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত এই ৬ (ছয়)দিন শারিরীকভাবে অসুস্থ থাকায় আমি বিদ্যালয়ে আসতে পারিনি।
অতএব, সবিনয় প্রার্থনা, আমাকে উল্লেখিত দিনগুলোর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
শেখ যায়েদ মাহমুদ
সপ্তম শ্রেণি, গ-শাখা
ক্রমিক নং-০৯
