নারী নির্যাতন রোধে গণসমাবেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:২৯
“নারী নির্যাতন রোধ করি, সমধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা দেবীপুর ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে নারী নির্যাতন রোধে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ রংপুর হেড অব নারী অধিকার কর্মকর্তা মঞ্জুশ্রী সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ফেডারেশনের সমন্বয়ক কমিটির সভাপতি রেজাউল ইসলাম, দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনী রায়, ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান,মহিলা কাউন্সিলর কুকিলা রানী, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও সিনিয়র নারী অধিকার কর্মকর্তা হাসিনা পারভীন। বক্তারা এ সময় নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌন হয়রানি রোধসহ বিভিন্ন সমস্যা রোধে পরামর্শ দেন। সমাবেশে দেবীপুর ইউনিয়নের ৩ শতাধিক নারী অংশ গ্রহণ করে। ++সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপির অর্থায়নে, ব্রাকের সহযোগিতায় স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সন্মেলন কক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ইউএনডিপির প্রতিনিধি মাজেদা হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, মারুফ ফয়সাল, বিশিষ্ট সাংবাদিক মাসুদা ভাট্টি, সালিম সামাদ, মামুন-উর-রশিদ, রিতা রোজলীন, আশিষ পাল, শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অংশগহণ করেন যুগান্তরের জেলা প্রতিনিধি অসিত বরন চৌধুরী, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, ইত্তেফাকের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফজল-এ-খোদা লিটন, ইনকিলাবের জেলা প্রতিনিধি পীরজাদা সৈয়দ শামীম শিরাজী, করতোয়ার হেলাল আহমেদ, ভোরের ডাক প্রতিনিধি মৌলভী নজরুল ইসলাম, আমার দেশ জেলা প্রতিনিধি শরীফ আহমেদ ইন্না, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, বাংলাদেশ প্রতিদিনের আব্দুন সামাদ সায়েম, দৈনিক জনতার নজরুল ইসলাম প্রমুখ।