বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ময়মনসিংহ শাখার উদ্যোগে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির আহবায়ক লায়ন মিজানুর রহমানের সভাপতিত্বে পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মীর কামরান উজ্জল, সাইদ হাসান বাবু, ওসমান কবির, রাবেয়া খানম ইভা, শামসুল করিম ভুঁইয়া, মনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে সাংবাদিক ছাড়াও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সদস্য ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
