উলিপুরে সেলাই মেশিন প্রদান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৩
কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাইম প্রকল্পের আওতায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) দুর্গাপুর শাখা অফিসে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করেন। হতদরিদ্র এসব মহিলাকে আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন। সমপ্রতি সংস্থার দুর্গাপুর শাখা কার্যালয়ে প্রশিক্ষণ নেয়া ২৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সংস্থাটির রংপুর অঞ্চলের জোনাল ম্যানেজার লিয়াকত আলী। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোঃ আব্দুস সালাম, এরিয়া ম্যানেজার মোর্শেদ আলম ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, শাখা ম্যানেজার আব্দুল মালেক প্রমুখ।